• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আওয়ামী স্বৈরাচার ও তাদের দোসরদের থেকে বর্তমান সরকারের দোসররা বড় স্বৈরাচার: বঙ্গবীর কাদের সিদ্দিকী 

     dailybangla 
    28th Aug 2025 10:42 pm  |  অনলাইন সংস্করণ

    টাঙ্গাইল প্রতিনিধি: কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আমি দেশবাসী ও আন্তর্জাতিক সমাজের কাছে বলতে চাই, চব্বিশের আন্দোলন আমি দেশ স্বাধীন হওয়ার কাছাকাছি মনে করি। তাদের সমথর্ন করি, কিন্তু বর্তমানে চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ হয়ে গেছে। আমি ভেবেছিলাম তাদের এই বিজয় হাজার বছর চিরস্থায়ী হবে, কিন্তু এক বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে- এটা আমরা আশা করি নাই। আওয়ামী স্বৈরাচার ও তাদের দোসরদের থেকে বর্তমান সরকারের দোসররা বড় স্বৈরাচার।

    বৃহস্পতিবার(২৮ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইলের নিজ বাসায় অনির্ধারিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম আরও বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন দেশ স্বাধীন হতো না, তেমনিভাবে লতিফ সিদ্দিকীর জন্ম না হলে টাঙ্গাইল হতো না- আমরা রাজনীতি করতে পারতাম না। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের অবস্থা তৈরি করা দরকার, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা দরকার।

    লতিফ সিদ্দিকী ইস্যুতে বঙ্গবীর বলেন, বৃহস্পতিবার সকালে ‘মঞ্চ-৭১’ নামে একটি সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে গেলে ‘মব’ সৃষ্টি করে লতিফ সিদ্দিকীকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেওয়া হয়েছে। আমরা চাই তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হোক। যদি তার নামে কোন মামলা থাকে- তাহলে আমরা আইনিভাবে লড়বো বলেও মন্তব্য করেন বঙ্গবীর। ওই সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728