• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আজ কবি এ কে সরকার শাওনের ৫৯তম জন্মদিন 

     dailybangla 
    06th Feb 2026 2:24 am  |  অনলাইন সংস্করণ

    শব্দের সাধনায় আজীবন: এ কে সরকার শাওন

    সাহিত্যচর্চায় নিবেদিত এক বহুমাত্রিক স্রষ্টার জীবনপথ

    নিজস্ব প্রতিবেদক: আজ ৬ ফেব্রুয়ারি কবি, গীতিকার ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের ৫৯তম জন্মদিন। ১৯৬৭ সালের এই দিনে তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মো. আবদুল গনি সরকার ছিলেন একজন সরকারি কর্মকর্তা এবং মাতা মিসেস সালেহা গনি সরকার একজন আদর্শ গৃহিণী।

    ছাত্রজীবন থেকেই সাহিত্য ও সৃজনশীলতার নানামাত্রিক ধারার সঙ্গে সম্পৃক্ত ছিলেন এ কে সরকার শাওন। কবিতা, গান ও নাটক—সব ক্ষেত্রেই তাঁর স্বতঃস্ফূর্ত বিচরণ লক্ষণীয়। তাঁর রচিত গান, কবিতা ও নাটক দেশে-বিদেশে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে এবং এখনও হচ্ছে।

    ২০১৯ সালে প্রকাশিত তাঁর গ্রন্থসমূহের মধ্যে রয়েছে কথা-কাব্য কথা-কাব্য, কবিতাগ্রন্থ নীরব–কথোপকথন, আপন-ছায়া এবং একমাত্র উপন্যাস অতল জলে জলাঞ্জলি। ষড়ঋতু নিয়ে রচিত কবিতার সংকলন ঋতুরং বর্তমানে প্রকাশনার অপেক্ষায় রয়েছে। এছাড়া একটি সায়েন্স ফিকশন উপন্যাস মস্তিষ্কে মহাকাশ (ইংরেজি সংস্করণ Metacosm of the Mind), একটি ইংরেজি কাব্যগ্রন্থ Songs of Insane ও একটি গল্পগ্রন্থসহ অপ্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় দশটি।

    ব্যক্তিজীবনে কবি এ কে সরকার শাওন ও তাঁর স্ত্রী নাজমা আশেকীন শাওনের তিন কন্যা সন্তান রয়েছেন। কৃতিত্বের সঙ্গে উল্লেখযোগ্য বিষয় হলো—তাঁদের তিন কন্যাই সম্পূর্ণ স্কলারশিপে বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ও চিকিৎসা বিজ্ঞানে অধ্যয়নরত।

    সরকারি ও বেসরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণের পর কবি বর্তমানে ঢাকার উত্তরখানের শাওনাজ ভবনে বসবাস করছেন। সাহিত্য সাধনায় নিরবচ্ছিন্নভাবে নিয়োজিত এই গুণী কবির জন্মদিনে শুভানুধ্যায়ীরা তাঁকে শুভেচ্ছা ও ভালোবাসায় স্মরণ করছেন।

    বিআলো/তুরাগ

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728