• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আত্রাইয়ে দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ উৎসব অনুষ্ঠিত 

     অনলাইন ডেক্স 
    26th Dec 2025 5:13 pm  |  অনলাইন সংস্করণ

    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর আত্রাই উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার (২৬ ডিসেম্বর) উপজেলার শাহাগোলা ইউনিয়নের মিরাপুর গ্রামের একটি খেলার মাঠে দিনব্যাপী ‘গ্রাম উৎসব’ ব্যানারে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।

    যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে শেকড়ের টানে প্রাণের স্পন্দনে এই মিলনমেলায় মেতে ওঠেন আবাল-বৃদ্ধ-বনিতা। গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব মো. সামিউল ইসলাম টগর, মো. মাকসুদুর রহমান সাগর ও মো. মমিনুল ইসলামের উদ্যোগে আয়োজিত এই উৎসবে বাংলার হারিয়ে যাওয়া নানা ঐতিহ্যবাহী খেলাধুলার সমাহার ঘটে।

    উৎসবে অনুষ্ঠিত খেলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল বদন ও মোরগ যুদ্ধ, গোলাপ টগর ও তিন পায়ে দৌড়, শিশুদের জন্য বস্তা দৌড়, নারীদের জন্য মিউজিক্যাল বালিশ খেলা এবং বড়দের জন্য চিরায়ত হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা। খেলাধুলা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

    উৎসবের অন্যতম উদ্যোক্তা মো. সামিউল ইসলাম টগর বলেন, “স্মার্টফোনের যুগে নতুন প্রজন্ম দেশীয় সংস্কৃতি ও গ্রামীণ খেলাধুলা থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে। গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিতে এবং সুস্থ বিনোদনের মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতেই আমাদের এই আয়োজন। আমরা চাই প্রতি বছর এই উৎসব অব্যাহত থাকুক।”

    আয়োজকরা জানান, বাঙালি সংস্কৃতির বিকাশ ও প্রসারের মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখাই এই উৎসবের মূল লক্ষ্য। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

    স্থানীয় সুধীজন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728