আদালতের রায়ে জেল
পাথরঘাটায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক
মো. নাজমুস সাকিব তানভির, বরগুনা : বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের কিরনপুর এলাকায় নৌবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক।পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে কিরনপুর এলাকায় অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও গোলযোগ সৃষ্টির অভিযোগে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য সক্রিয় ছিল।
এ বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নির্বাচন সহিংসতা এবং এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পরবর্তীতে আটককৃতদের পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের সহিংসতা, নাশকতা বা বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানান।
বিআলো/আমিনা



