• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আদিতমারীতে অটোরিকশা খাদে পড়ে নিহত ২, আহত ১ 

     dailybangla 
    25th Oct 2025 3:41 pm  |  অনলাইন সংস্করণ

    সজীব আলম, লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক নারী যাত্রী।

    শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার মহিষখোচা বাজার-আদিতমারী বাইপাস সড়কের আনছার খাঁর পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া ব্রহ্মত্তর গ্রামের মৃত তালেব্বর রহমানের ছেলে বকুল মিয়া (৬০) এবং একই ইউনিয়নের কচুড়ুমা বারহাত কালী এলাকার মেছের আলীর জামাতা আতিকুল ইসলাম আতিক (৩৫)।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মহিষখোচা বাজার থেকে যাত্রীবোঝাই একটি অটোরিকশা আদিতমারীর দিকে যাচ্ছিল। আনছার খাঁর পুকুরপাড় এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আতিকুল ইসলাম আতিক মারা যান।

    আহত বকুল মিয়াকে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। আহত নারী যাত্রী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

    আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728