• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আধুনিক সৌন্দর্যচর্চার নতুন নাম ‘ফেমিনা ফ্লন্ট বাই সাবিনা’র যাত্রা শুরু 

     dailybangla 
    31st Jan 2026 3:17 am  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক মানের বিউটি সেবার নতুন ঠিকানা, উদ্বোধনে শোবিজ অঙ্গনের তারকারা

    হৃদয় খান: আধুনিক সৌন্দর্যচর্চা আর আন্তর্জাতিক মানের বিউটি সেবার নতুন ঠিকানা হিসেবে রাজধানীর গুলশানে যাত্রা শুরু করল ‘ফেমিনা ফ্লন্ট বাই সাবিনা’। ৩০ জানুয়ারি সন্ধ্যায় গুলশান–২ এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয় জাঁকজমকপূর্ণ ও তারকাবহুল আয়োজনে।

    শোবিজ, ফ্যাশন ও বিনোদন অঙ্গনের একঝাঁক তারকার উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক বর্ণিল মিলনমেলায়।

    গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানটির কর্ণধার সাবিনা আক্তার লুনা। তিনি বলেন, আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতেই তিনি দুবাই, ব্যাংকক, মালয়েশিয়া ও ভারতের স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে বিউটিফিকেশন বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করেছেন।

    লুনার ভাষায়, “আমরা শতভাগ নির্ভরযোগ্য ও মানসম্মত পণ্য ব্যবহার করে গ্রাহকদের সেবা দিয়ে থাকি। আধুনিক ট্রিটমেন্টের পাশাপাশি স্বাস্থ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।”

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ, সুপার মডেল মারিয়া কিসপট্টা, সৈয়দ রুমা, অভিনেতা সাঞ্জু জন, তাহমিনা সুলতানা মৌ, বুলবুল টুম্পা, মডেল রাতুল রহমান।

    এছাড়াও উপস্থিত ছিলেন কোরিওগ্রাফার কাদেরী মাহফুজ, মেকআপ আর্টিস্ট অভিরূপ শার্মা, ডিজাইনার রাতুল, ডান্স কোরিওগ্রাফার চঞ্চল, ফ্যাশন কোরিওগ্রাফার ও মডেল সৈয়দ মাহমুদুল হাসান টনিসহ ফ্যাশন ও বিনোদন জগতের আরও অনেক পরিচিত মুখ।

    অনুষ্ঠানে উপস্থিত তারকারা নতুন এই উদ্যোগের প্রশংসা করে বলেন, আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষিত জনবল এবং আন্তর্জাতিক মানের পণ্যের সমন্বয়ে ফেমিনা ফ্লন্ট বাই সাবিনা খুব অল্প সময়ের মধ্যেই গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হবে।

    উল্লেখ্য, নারীদের সৌন্দর্য ও আত্মবিশ্বাস বাড়াতে হেয়ার, স্কিন, মেকআপসহ নানা আধুনিক বিউটি সেবা এক ছাদের নিচে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছে এই প্রতিষ্ঠান। গুলশানের অভিজাত এলাকায় এর কার্যক্রম শুরু হওয়ায় আগ্রহী গ্রাহকদের মধ্যেও ইতোমধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728