• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আনন্দ ও ঐক্যের বন্ধনে নাবিল গ্রুপের “মিলনমেলা ও প্রীতিভোজ ২০২৬” 

     dailybangla 
    06th Feb 2026 7:32 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: কর্পোরেট শৃঙ্খলা ও মানবিক সম্পর্কের অনন্য সমন্বয়ে নাবিল গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে আনন্দঘন ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “মিলনমেলা ও প্রীতিভোজ ২০২৬”। পারিবারিক বন্ধন সুদৃঢ় করা, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক ঐক্যকে আরও শক্তিশালী করতেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়।

    দিনব্যাপী আয়োজিত এই মিলনমেলায় কর্মী ও ব্যবস্থাপনার মধ্যে প্রাণবন্ত সৌহার্দ্য বিনিময়, আনন্দ-উচ্ছ্বাস ও প্রীতিভোজ অনুষ্ঠানে পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে। কর্মী-ব্যবস্থাপনা সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে তোলাই ছিল আয়োজনের মূল লক্ষ্য।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের চেয়ারম্যান জাহান বক্স মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও কৃষিবিদ আমিনুল ইসলাম এবং ডিরেক্টর ইযাজ আবরার নাবিল।

    অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমডি ও সিইও কৃষিবিদ আমিনুল ইসলাম বলেন, “নাবিল গ্রুপ শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়, এটি একটি পরিবার। আমাদের প্রতিটি কর্মকর্তা ও কর্মচারীর নিষ্ঠা, সততা ও কঠোর পরিশ্রমের ফলেই নাবিল গ্রুপ আজ দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কাতারে পৌঁছেছে। আমি আশাবাদী, এই মিলনমেলা আমাদের ঐক্য, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে আরও দৃঢ় করবে।”

    তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, মানুষই আমাদের সবচেয়ে বড় সম্পদ। প্রত্যেকের অবদানেই নাবিল গ্রুপের এই ধারাবাহিক অগ্রযাত্রা সম্ভব হয়েছে।”

    চেয়ারম্যান জাহান বক্স মণ্ডল কর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলেন,
    “আপনাদের শ্রম, সততা ও দায়িত্ববোধই নাবিল গ্রুপের প্রকৃত শক্তি। আমরা যদি সবাই একসাথে কাজ করি, তাহলে ভবিষ্যৎ আরও উজ্জ্বল ও সম্ভাবনাময় হবে।”

    ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান তাঁর বক্তব্যে বলেন, “এখানে কর্মরত প্রত্যেক কর্মীই এই প্রতিষ্ঠানের প্রাণ। এই মিলনমেলা আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও মানবিক ও দৃঢ় করেছে।”

    ডিরেক্টর ইযাজ আবরার নাবিল বলেন, “টিমওয়ার্কই আমাদের সফলতার মূল চাবিকাঠি। আমরা একসাথে থাকলে অসম্ভব বলে কিছু থাকবে না।”

    অনুষ্ঠানে অংশ নেওয়া কর্মচারীরাও তাদের অনুভূতি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সিনিয়র কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, “আমরা গর্বিত যে এমন একটি প্রতিষ্ঠানে কাজ করছি, যেখানে আমাদের কর্মী হিসেবে নয়, একটি পরিবার হিসেবে দেখা হয়।”

    তরুণ কর্মী আয়নাল হক বলেন, “এই ধরনের আয়োজন আমাদের অনুপ্রাণিত করে, কাজের প্রতি ভালোবাসা বাড়ায় এবং প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক আরও গভীর করে।” নাবিল গ্রুপ মনে করে—একসাথে পথ চলাই সফলতার সবচেয়ে বড় শক্তি। “মিলনমেলা ও প্রীতিভোজ ২০২৬” সেই বিশ্বাসকে আরও সুদৃঢ় ও বাস্তব রূপ দিয়েছে।

    বিআলো/তুরাগ

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728