আন্তর্জাতিক স্বীকৃতি পেল সোনালী লাইফ, অর্জন করল ৬ষ্ঠ এমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বীমা খাতের গর্ব
গ্রাহকসেবায় উৎকর্ষতার স্বীকৃতি: ‘দ্য বেস্ট কাস্টমার ওরিয়েন্টেড কোম্পানি’ সোনালী লাইফ
নিজস্ব প্রতিবেদক: গ্রাহকসেবায় উৎকর্ষতা, আস্থা ও উদ্ভাবনী সেবার স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক অঙ্গনে আরও একবার বাংলাদেশের বীমা খাতকে গর্বিত করল সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত আন্তর্জাতিক এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি “The Best Customer Oriented Company” হিসেবে সম্মানজনক ৬ষ্ঠ এমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে।
গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ব্যাংককে Indian Chamber of Commerce আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে পুরস্কার প্রদান করা হয়।
গ্রাহককেন্দ্রিক সেবা, বিশ্বাসযোগ্যতা, প্রযুক্তিনির্ভর কার্যক্রম এবং মানসম্মত সেবাদানের ধারাবাহিকতার ভিত্তিতে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।
এই আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্তির মাধ্যমে সোনালী লাইফের গ্রাহকসেবায় প্রতিশ্রুতি, দক্ষ ব্যবস্থাপনা ও উদ্ভাবনী উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি আরও সুদৃঢ় হলো। বীমা খাতে আধুনিক ও সময়োপযোগী সেবা প্রদানের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির অবদান প্রশংসিত হচ্ছে দেশ-বিদেশে।
উল্লেখ্য, এর আগেও সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তিনটি ভিন্ন ক্যাটাগরিতে এমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে। ধারাবাহিক এসব অর্জন প্রতিষ্ঠানটির সক্ষমতা, পেশাদারিত্ব এবং ক্রমবর্ধমান অগ্রগতির সুস্পষ্ট প্রমাণ বহন করে।
অনুষ্ঠানে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষে ব্যাংককে অবস্থানরত কোম্পানির প্রতিনিধি মোঃ রেজাউল করিম আবির পুরস্কারটি গ্রহণ করেন। এ সময় আন্তর্জাতিক বীমা খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতেও গ্রাহকদের সর্বোচ্চ মানের বীমা সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি অঙ্গীকারবদ্ধ। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে দেশের বীমা খাতে আস্থা, স্বচ্ছতা ও ইতিবাচক পরিবর্তন আনতে সোনালী লাইফ নিরলসভাবে কাজ করে যাবে।
বিআলো/তুরাগ



