• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আমরা গণতান্ত্রিকভাবে এগিয়ে যাচ্ছি : হাজী ইয়াছিন 

     dailybangla 
    01st Feb 2026 7:48 pm  |  অনলাইন সংস্করণ

    লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : বহু মানুষের জীবনের ত্যাগের বিনিময়ে আজ আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছি।দেশের ভেতরে ও বাইরে কিছু মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। এখন মিথ্যা, অপপ্রচার ও বিভ্রান্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করেছি। এখন মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

    শুধু ভোট ও কথা বলার অধিকার নয় মানুষকে স্বাবলম্বী করে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে। প্রতিটি মানুষ যেন ভালোভাবে খেয়ে-পরে বাঁচতে পারে, নিরাপদে চলাচল করতে পারে সেটাই আমাদের লক্ষ্য। জাতি প্রস্তুত বিএনপিকে ক্ষমতায় বসাতে। যারা বলে ফ্যামিলী কার্ড বুঝেনা ইনশাআল্লাহ আগামী দিনে তারাই বলবে তারা আর নির্বাচন করবে না।

    ফ্যামিলি কার্ড না বুঝে তারা কিভাবে ক্ষমতায় যাবে। শনিবার বিকেলে পৌরসভা বিএনপির আয়োজনে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিন এসব কথা বলেন।

    জনসভায় বিএনপি প্রার্থী মো. আবুল কালাম বলেন, আমি নির্বাচিত হলে এ অঞ্চলের মানুষের কল্যাণে নিজেকে সর্বদা নিয়োজিত রাখবো। বিগত দিনে এ আসনে তাদের ছাড়া কারো উন্নয়ন হয়নি। আমরা নির্বাচিত হলে দক্ষ একটি টিম করে সর্বত্র উন্নয়নের ছোঁয়া বইয়ে দেব।

    মনোহরগঞ্জকে একটি আধুনিক পৌরসভায় রূপান্তর করবে। শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করবো। গ্যাস পানি বিদ্যুৎতের সকল চাহিদা মেটানো হবে। আশা করি আপনারা ধানের শীষে ভোট দিয়ে উন্নয়ন বুঝে নিবেন। লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ মজির আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৯ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আবুল কালাম।

    বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ মরহুম কর্ণেল আজীম কন্যা সামিরা আজীম দোলা। এসময় উপস্থিত ছিলেন বিজিএমইএ সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, ঢাকা উত্তরের বিএনপি নেতা এম কফিলল উদ্দিন, উত্তরা ক্লাবের সাবেক সভাপতি কামরুল আনোয়ার লিটন,

    সাবেক ডাকসু সদস্য ড. রশিদ আহমেদ হোসাইনী, বিসিবি পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, ফাহমিদা শবনম চৈতী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, বিএনপি নেতা মোশাররফ হোসেন মুসু, মনির আহমেদ প্রমুখ।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728