আমি জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি : আবুল কালাম
dailybangla
04th Feb 2026 10:02 pm | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, আমি জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি। মানুষ ধানের শীষকে যেভাবে ভালোবাসে ইনশাআল্লাহ আগামী দিনে ধানের শীষই বিজয়ী হবে। ভোটের মাধ্যমেই তা প্রমাণিত হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বন্দর এলাকার ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো। আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক। আমরা সেদিকেই ধাবিত হচ্ছি।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, ফতেহ মোহাম্মদ রেজা রিপনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বিআলো/আমিনা



