• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ইন্টারকন্টিনেন্টালের সামনে সংঘর্ষ, আহত বহু 

     dailybangla 
    07th Feb 2026 9:44 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।

    শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে।

    ইনকিলাব মঞ্চের দাবি, সংঘর্ষে জাবের গুলিবিদ্ধ হয়েছেন এবং ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমাসহ অনেকে আহত হয়েছেন। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে কেউ গুলিবিদ্ধ নন, আহতদের বেশিরভাগই লাঠিচার্জ ও পড়ে যাওয়ার কারণে জখম হয়েছেন।

    হাসপাতাল সূত্রে জানা গেছে, অন্তত ৩০ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

    ইনকিলাব মঞ্চ জানায়, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার জাতিসংঘের অধীনে নেওয়ার দাবিতে তাদের আন্দোলন চলবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728