• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ইবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় জিয়া পরিষদের নিন্দা 

     dailybangla 
    15th Jul 2025 6:22 pm  |  অনলাইন সংস্করণ

    ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাংবাদিকদের ওপর হামলা ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের চিহ্নিত করে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থী সংগঠন জিয়া পরিষদ।

    মঙ্গলবার (১৫ জুলাই) জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

    বিবৃতিতে বলা হয়, অর্থনীতি বিভাগের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় গণমাধ্যম কর্মীদের ওপর হামলার মতো ন্যাক্কারজনক ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছি। শিক্ষাঙ্গনে সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়া শুধু দুঃখজনকই নয়, তা বিশ্ববিদ্যালয়ের মুক্তবুদ্ধির চর্চা এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এই ঘটনাসহ বিভিন্ন মহলের নানাবিধ অপতৎপড়তায় সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। দুঃখজনকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সর্বক্ষেত্রে ব্যবস্থা গ্রহনে অনীহা ও দীর্ঘসূত্রিতা উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে।

    বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, জিয়া পরিষদ ইবি শাখা সাংবাদিক নির্যাতনের ঘটনাসহ সকল অপতৎপড়তার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে যথাযথ প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728