• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ইরানের অর্থনীতি দুর্বল করাই ছিল লক্ষ্য: মার্কিন অর্থমন্ত্রী 

     dailybangla 
    07th Feb 2026 7:17 pm  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: ইরানে সাম্প্রতিক ভয়াবহ দাঙ্গার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকার অভিযোগ এবার খোদ ওয়াশিংটনের পক্ষ থেকেই স্বীকৃতি পেল। মার্কিন অর্থমন্ত্রী জানিয়েছেন, ইচ্ছাকৃতভাবে ইরানে ডলার সংকট তৈরি করেছিল ট্রাম্প প্রশাসন।

    যুক্তরাষ্ট্রের সিনেটে এক শুনানিতে অর্থমন্ত্রী স্কট কেনেথ হোমার বেসেন্ট স্বীকার করেন, ‘সর্বোচ্চ চাপ’ নীতির অংশ হিসেবে ইরানে ডলারের প্রবাহ বাধাগ্রস্ত করা হয়েছিল। এর ফলে দেশটির অন্যতম বৃহৎ ব্যাংক দেউলিয়া হয়ে পড়ে, মুদ্রাস্ফীতি তীব্র হয় এবং রিয়ালের মান দ্রুত পতন ঘটে।

    তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ ছাপায়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। একই সঙ্গে ইরানের তেল রপ্তানি প্রায় শূন্যে নামিয়ে আনার মাধ্যমে সাধারণ মানুষের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো হয়।

    ইরানের দাবি অনুযায়ী, শুরুতে শান্তিপূর্ণ অর্থনৈতিক প্রতিবাদ থাকলেও পরবর্তীতে বিদেশি গোয়েন্দা সংস্থা ও সংগঠিত গোষ্ঠীর অনুপ্রবেশে তা সহিংস দাঙ্গায় রূপ নেয়। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া বেশ কয়েকজন বিদেশি অর্থ ও অস্ত্র গ্রহণের কথা স্বীকার করেছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728