• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঈদ যাত্রায় ডিবির অভিযান, ৪ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার 

     dailybangla 
    05th Jun 2025 9:17 pm  |  অনলাইন সংস্করণ

    অনলাইন ডেক্স:

    অনলাইন ডেক্স: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগর বাসীর ঈদ যাত্রা নিরাপদ নির্বিঘ্ন করতে রাজধানীর ছিনতাইপ্রবণ বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত অভিযানসহ গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তার অংশ হিসেবে গুলিস্তান এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চার পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবিলালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো১। মোঃ মাসুদ মিয়া (৩৫) ২। মোঃ নজরুল ইসলাম (৪০) ৩। আলামিন (২২) ৪। মোঃ সজল মিয়া (৩৩)

    বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যা আনুমানিক ০৭:৩০ ঘটিকায় গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি-লালবাগ সূত্রে জানা যায়, সম্মানিত মহানগরবাসীর নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের প্রস্তুতিকালে পেশাদার ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করে।

    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

     

    বিআলো/সবুজ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728