• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল পাঁচ বসতঘর 

     dailybangla 
    26th Dec 2025 10:38 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে ক্যাম্পবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে রাজাপালং ইউনিয়নের কুতুপালং নিবন্ধিত ক্যাম্পের বি-ব্লকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ক্যাম্পের ইমার্জেন্সি ফায়ার রেসপন্স ইউনিট ও স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে আসেন।

    প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।

    উখিয়া থানার ওসি নুর আহমদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। আগুনের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

    প্রত্যক্ষদর্শী রোহিঙ্গা যুবক আমানউল্লাহ বলেন, হঠাৎ আগুন লাগার পর প্রাণ বাঁচাতে পরিবার নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসতে হয়। উল্লেখ্য, গত বছর একই ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে সহস্রাধিক ঘর পুড়ে যায়।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728