• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    উত্তরা থেকে মোটরসাইকেলসহ নিখোঁজ মুস্তাফিজুর রহমান 

     dailybangla 
    31st Oct 2025 7:55 pm  |  অনলাইন সংস্করণ

    পরিবারের জিডি, উদ্বেগে স্বজনরা

    সীমা প্রধান: হঠাৎ করেই নিখোঁজ মুস্তাফিজুর রহমান। প্রতিদিনের মতোই মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্টের বাসা থেকে। কিন্তু সেদিনের পর থেকে আর কোনো খোঁজ নেই তার। বন্ধ ফোন, অজানা গন্তব্য, আর উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের।

    পরিবার জানায়, ঢাকা মেট্রো-ল ৬৭-১২৬১ নম্বর মোটরসাইকেলসহ সর্বশেষ বনানী এলাকায় তাকে দেখা গিয়েছিল। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

    ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের বাসিন্দা মুস্তাফিজুর বর্তমানে উত্তরার রাজউক অ্যাপার্টমেন্টে বসবাস করতেন। কয়েকদিন আগে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি তিনি।

    এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার। তারা জানান, বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।

    নিখোঁজ মুস্তাফিজুর রহমানের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে স্বজনরা।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728