• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    উবারকে ৮.৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ 

     dailybangla 
    10th Feb 2026 3:43 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: উবারে যাত্রাকালে যৌন সহিংসতার শিকার এক নারীর করা মামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত রায় দিয়েছে। রায়ে উবারকে ৮.৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

    সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের নভেম্বরে জেইলিন ডিন নামের ওই নারী উবারে ভ্রমণের সময় চালকের দ্বারা নির্যাতনের শিকার হন। ঘটনার পর তিনি ২০২৩ সালে উবারের বিরুদ্ধে মামলা করেন।

    মামলার শুনানিতে জুরি মত দেয়, ঘটনার সময় অভিযুক্ত চালক উবারের প্রতিনিধি হিসেবেই কাজ করছিলেন। সে কারণে ক্ষতিপূরণের দায় কোম্পানির ওপর বর্তায়।

    তবে আদালত উবারের বিরুদ্ধে সরাসরি অবহেলার অভিযোগ গ্রহণ করেনি এবং কোনো শাস্তিমূলক ক্ষতিপূরণ আরোপ করা হয়নি। এরপরও এই রায় ভবিষ্যতে উবারের বিরুদ্ধে চলমান হাজারো মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে বলে মনে করছেন আইনজীবীরা।

    উবার জানিয়েছে, তারা যাত্রী নিরাপত্তা বাড়াতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে এবং এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালতে উবারের বিরুদ্ধে আরও বহু মামলা বিচারাধীন রয়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728