• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু 

     dailybangla 
    31st Oct 2025 5:27 pm  |  অনলাইন সংস্করণ

    শাহ আলম সরকার, উল্লাপাড়া (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় রঞ্জু আহমেদ (৩৫) নামে এক ব্যাটারিচালিত ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল ঢাকা-পাবনা মহাসড়কের ধোপাকান্দি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত রঞ্জু আহমেদ উপজেলার চরিয়াশিকা দক্ষিণ পাড়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে।

    প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, মাছবোঝাই ভ্যান নিয়ে রঞ্জু উল্টো পথে সড়ক পার হচ্ছিলেন। এ সময় সামনে থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় ভ্যানটিও দুমড়েমুচড়ে যায়।

    হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “উল্টো পথে ভ্যান নেওয়ার সময় একটি ট্রাক ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728