এগিয়ে হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ এ প্রতিদ্বন্দ্বী শূন্য
dailybangla
01st Feb 2026 9:00 pm | অনলাইন সংস্করণ
শেখ ফরিদ উদ্দিন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি অভিযোগে নির্বাচন থেকে ছিটকে পড়ায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কার্যত একক প্রার্থী হিসেবে এগিয়ে গেছেন।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ আপিল শুনানি শেষে এ রায় দেন। ফলে এই আসনে আর কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় হাসনাত আবদুল্লাহর বিজয়ের সম্ভাবনা জোরালো হয়েছে।
রায়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশের জনগণ বনাম ঋণখেলাপিদের লড়াইয়ে জনগণের জয় হয়েছে। অন্যদিকে বিএনপি অধ্যুষিত কুমিল্লা-৪ আসনে দলটির কর্মী-সমর্থকদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে।
বিআলো/আমিনা



