• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ওএসডি ৯ সচিবকে সরকারি সিদ্ধান্তে বাধ্যতামূলক অবসর 

     dailybangla 
    21st Oct 2025 10:10 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সরকারের বিশেষ উদ্যোগে ৯ জন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে থাকা সিনিয়র সচিব ও সচিবকে বাধ্যতামূলকভাবে অবসরে পাঠানো হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা পূর্বে গণঅভ্যুত্থানের আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় উচ্চপদে কাজ করেছিলেন।

    জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (২০ অক্টোবর) পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই কর্মকর্তাদের অবসর প্রাপ্তির সিদ্ধান্ত জারি করেছে।

    নয় জনের মধ্যে ২ জন সিনিয়র সচিব (মো. মনজুর হোসেন ও মো. মশিউর রহমান) এবং ৭ জন সচিব (মো. সামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, মো. আজিজুর রহমান, মো. নূরুল আলম, ড. ফরিদ উদ্দিন আহমদ, ড. এ কে এম মতিউর রহমান ও শফিউল আজিম) রয়েছেন।

    সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী, ২৫ বছরের চাকরির মেয়াদ পূর্ণ হলে কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই সরকার কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর দিতে পারে। তবে এর জন্য রাষ্ট্রপতির অনুমোদন অপরিহার্য।

    প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ কর্মকর্তা-কর্মচারীরা অবসরকালীন সব সুবিধা উপভোগ করতে পারবেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728