• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছেছে 

     dailybangla 
    19th Dec 2025 6:06 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছেছে। শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৫৮৫ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটি বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছিল।

    মরদেহটি বিমানবন্দর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, শহীদ হাদিকে শ্রদ্ধা জানাতে তারা শাহবাগগামী রাস্তার দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নেবেন। সংগঠনটি মরদেহ গ্রহণকে “স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীরকে সম্মান জানানোর সুযোগ” হিসেবে উল্লেখ করেছে।

    ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল, যেখানে বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728