• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কচুয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদ্বয়কে বিদায় সংবর্ধনা 

     dailybangla 
    09th Feb 2026 9:50 pm  |  অনলাইন সংস্করণ

    কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুরের কচুয়া উপজেলার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদ্বয়কে বিদায় সংবর্ধনা, সম্মাননা প্রদান ও বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হয়েছে।

    গতকাল সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অবসরজনিত কারণে দুইজন সিনিয়র শিক্ষকের বিদায় সংবর্ধনা, সম্মাননা প্রদান ও বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আইসিটি শিক্ষক মো. ফজলুর রহমানের পরিচালনায় ও প্রধান শিক্ষক জেসমিন সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ও সংবর্ধিত বিদায়ী শিক্ষকদ্বয় আব্দুল মবিন মজুমদার ও মো. রফিকুল ইসলাম,

    সাবেক প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার, কামাল হোসেন বাবুল, সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল দাস, অধ্যাপক আব্দুল কুদ্দুস মিয়া, অধ্যাপক নজরুল ইসলাম, সহপ্রধান শিক্ষক পুলীন সরকার, সহকারী শিক্ষক মানিক চন্দ্র সরকার ও মো. সেলিম মিয়া প্রমুখ।

    অনুষ্ঠানে দিবসের প্রথম পর্বে সংবর্ধিত বিদায়ী শিক্ষক আব্দুল মবিন মজুমদার ও মো. রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। পরে বিদায়ী শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করে স্মৃতিচারণ করা হয়।

    অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের এবং ষষ্ঠ থেকে ১০ম শ্রেণির ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের ৩য় পর্বে অবসরপ্রাপ্ত শিক্ষকদ্বয়কে সু-সজ্জিত গাড়িতে করে ফুলেল বিদায়ী শুভেচ্ছা জানিয়ে বাড়িতে পৌছানো হয়।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728