• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কলকাতা আমার ‘সেকেন্ড হোম’: জয়া আহসান 

     dailybangla 
    11th Sep 2025 2:31 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ওপার বাংলাতেও বেশ জনপ্রিয়। দুই বাংলাতেই সমান দক্ষতায় অভিনয় করে যাচ্ছেন। ফলে দুই দেশেই তিনি সমানসংখ্যক ভক্ত-অনুরাগীর ভালোবাসা কুড়িয়েছেন। দেশে অসংখ্য সফল সিনেমায় অভিনয়ের পর, টালিউডেও তিনি একের পর এক ছবিতে দাপটের সঙ্গে কাজ করছেন।

    গত ৭ সেপ্টেম্বর কলকাতায় যান জয়া আহসান। সেখানে এডভেন্ট এক্টর স্টুডিও প্রাইভেট লিমিটেড গ্লোবাল ইনফ্লুয়েঞ্জার এক্সিলেন্স অ্যাওয়ার্ড মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী। অনুষ্ঠানে গিয়ে আপ্লুত হয়ে জানালেন, এখানে যোগ দিয়ে তিনি খুবই খুশি। এরপরই দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানান; ভাগ করে নেন পূজার পরিকল্পনাও।

    জয়া বলেন, ‘পূজার সময় কলকাতা আমি খুব মিস করি। এমনিতেও কলকাতা এখন আমার সেকেন্ড হোম। তাই পূজার সময় আমি এখানেই কাটাতে বেশি ভালোবাসি। এবারেও এখানে থাকব আমি।’

    জয়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইনফ্লুয়েন্সারদের প্রশংসা করে বলেন, ‘কোনো ছবি মুক্তির পর সেটির জনপ্রিয়তা গড়ে তুলতে ইনফ্লুয়েন্সাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কনটেন্ট ক্রিয়েটররা যে ভিডিও তৈরি করেন, তা শেষ পর্যন্ত ছবিরই উপকারে আসে।’

    উল্লেখ্য, ‘ডিয়ার মা’ হোক অথবা ‘পুতুল নাচের ইতিকথা’, একের পর এক ছবিতে অসাধারণ অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জয়া।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728