• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কানাডায় প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন ও স্মার্ট এনআইডি কার্যক্রম উদ্বোধন 

     dailybangla 
    12th Sep 2025 6:32 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: প্রবাসীদের গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে অধিকতর সম্পৃক্ত করার উদ্যোগের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে কানাডায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম চালু হয়েছে।

    শুক্রবার (১২ সেপ্টেম্বর) অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ সেবার উদ্বোধন করেন।

    প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, গণতন্ত্রকে অন্তর্ভুক্তিমূলক করতে হলে বিশ্বের যেকোনো প্রান্তে থাকুক না কেন প্রতিটি নাগরিকের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকা অপরিহার্য।

    তিনি আরও বলেন, রেমিট্যান্স পাঠানো, বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। তাই দেশের ভবিষ্যৎ নির্ধারণে তাদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

    অনুষ্ঠানে প্রাণবন্ত প্রশ্নোত্তর সেশনের পাশাপাশি কয়েকজন নিবন্ধিত প্রবাসীর হাতে স্মার্ট এনআইডি কার্ড তুলে দেন প্রধান নির্বাচন কমিশনার। এর মধ্য দিয়েই কানাডায় এ সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

    এখন থেকে কানাডায় বসবাসরত বাংলাদেশিরা অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন ও টরন্টোতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত হাইকমিশনার কাজী রাসেল পারভেজ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ডেপুটি হাইকমিশনার দেওয়ান হোসনে আইয়ুব।

    বাংলাদেশ নির্বাচন কমিশনের এ উদ্যোগকে প্রবাসীদের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। প্রায় এক কোটি প্রবাসী নাগরিকের ভোটাধিকার নিশ্চিতকরণের পাশাপাশি দেশের উন্নয়নে তাদের অবদানকে আরও দৃঢ়ভাবে স্বীকৃতি দেওয়ার প্রতিফলন ঘটেছে এ কার্যক্রমে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728