কালিশুরীতে বিএনপির নির্বাচনী জনসভা
মো. তরিকুল ইসলাম (মোস্তফা), বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী এলাকায় বিএনপির নির্বাচনী জনসভায় জনসমাগমে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কালিশুরী সায়েদুল আরেফিন স্কুল মাঠে এ জনসভার আয়োজন করা হয়। জনসভায় সভাপতিত্ব করেন কালিশুরী ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুস সালাম সিকদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল আলম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুটি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, সাবেক পটুয়াখালী পৌরসভার মেয়র মোস্তাক আহমেদ পিনু, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোফাজ্জেল হক শরীফ এবং বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তসলিম তালুকদার।
এছাড়া কালিশুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দলিলউদ্দিন মোল্লাসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জনসভায় অংশ নেন। জনসভায় বক্তারা বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তারা আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিআলো/আমিনা



