• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কিশোরগঞ্জে রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকার সেবা কার্যক্রম উদ্বোধন 

     dailybangla 
    10th Feb 2026 7:06 pm  |  অনলাইন সংস্করণ

    বিনামূল্যে চিকিৎসা, সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত অবকাঠামো পেল তিনটি গ্রাম

    নিজস্ব প্রতিবেদক: মানবিক সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকা। ক্লাবটির উদ্যোগে কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার বান্দুলদিয়া, তারাইল ও বেতার্তি নীলগঞ্জ এলাকায় সম্প্রতি একযোগে স্বাস্থ্যসেবা ও নিরাপদ পানির বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

    এই কর্মসূচির আওতায় বান্দুলদিয়া ও তারাইল এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি বেতার্তি নীলগঞ্জ হাফিজিয়া মাদ্রাসায় ওজুখানা, টয়লেট ও নিরাপদ পানির ব্যবস্থা স্থাপন করা হয়। এছাড়া বান্দুলদিয়া তারাইল চৌরাস্তায় স্থাপন করা হয় সুপেয় পানির জন্য একটি মিনি ডিপ টিউবওয়েল ও পানির ট্যাঙ্ক।

    চিকিৎসা কার্যক্রমে প্রায় ৮০০ জন প্রসূতী নারী, বৃদ্ধ ও শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। এতে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং তারা এ উদ্যোগকে স্বাগত জানান।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন মেম্বার, চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকার পক্ষে উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট মুনা ইকবাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ আবেদ আহমেদ, সেক্রেটারি কাজী রওনাক হোসেন এবং সদস্য শহিদুল আলম তিতু, আব্দুল লতিফ ও শফিকুল ইকবাল।

    এছাড়াও কিশোরগঞ্জের বিভিন্ন রোটারী ক্লাবের সদস্য ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই রোটারীর মূল লক্ষ্য, আর এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728