• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কুমিল্লা-৪ আসনে প্রার্থী হতে পারছেন না মুন্সী 

     dailybangla 
    01st Feb 2026 6:40 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ঋণ খেলাপির অভিযোগে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে শেষ চেষ্টা করেও ব্যর্থ হলেন বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী। আপিল বিভাগ তার লিভ টু আপিল খারিজ করায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

    রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবীরা জানান, এই সিদ্ধান্তের ফলে তার নির্বাচনে অংশ নেওয়ার সব পথ বন্ধ হয়ে গেল।

    এর আগে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ঋণ খেলাপির অভিযোগ তুলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিলের আবেদন করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে।

    ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলেও ২১ জানুয়ারি সেটি সরাসরি খারিজ হয়। পরে আপিল বিভাগে আবেদন করলেও সেখানেও স্বস্তি মিলল না।

    এই আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন হাসনাত আবদুল্লাহ।

    বিআলো/শিল

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728