• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কুষ্টিয়া পৌর বিএনপি’র সভাপতি প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চাইলেন কাজল মাজমাদার 

     dailybangla 
    24th Jun 2025 8:58 pm  |  অনলাইন সংস্করণ
    সুমন মাহমুদ,কুষ্টিয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আসন্ন দ্বি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি পদপ্রার্থী হিসেবে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের দোয়া ও সমর্থন চেয়েছেন কুষ্টিয়ার গন মানুষের নেতা কাজল মাজমাদার।
    মঙ্গলবার (২৪) সকাল ১০টায় কুষ্টিয়া পৌর এলাকায় গণসংযোগকালে তিনি পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সহযোগিতা কামনা করেন।
    কাজল মাজমাদার বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত।কুষ্টিয়া জেলা কমিটির প্রচার সম্পাদক ছিলেন রাজনৈতিক দক্ষতা ও নিরলস পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময়, তিনি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি, বিভিন্ন সামাজিক সংগঠনের উপদেষ্টা হিসেবে  হিসেবেও দায়িত্ব পালন করেন।
    বিএনপির এই জনপ্রিয় নেতা কাজল মাজমাদার জানান, তিনি আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন এবং তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। তবে এসব চ্যালেঞ্জ পেরিয়ে তিনি দলের জন্য কাজ করে গেছেন এবং দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন।
    তিনি আশাবাদী যে, কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হলে তিনি দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করবেন এবং বিএনপির আদর্শকে এগিয়ে নিয়ে যাবেন। তিনি বলেন, “আমি সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া ও সমর্থন কামনা করছি। নির্বাচিত হলে দলের জন্য বলিষ্ঠ নেতৃত্ব দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
    এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার পাশে থাকার আশ্বাস দেন এবং তার প্রতি সমর্থন জানান।
    দলের প্রতি অবিচল আনুগত্য, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে বিএনপির এই জনপ্রিয় নেতা কাজল মাজমাদার কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি পদপ্রার্থী হিসেবে এগিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন। এখন সময়ই বলে দেবে, আগামী ২৮ জুন শনিবার কুষ্টিয়া শহর বিএনপির কাউন্সিলে তিনি দলের দায়িত্ব কাঁধে তুলে নিতে পারেন কি না।
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728