• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কোয়ালিটি এডুকেশনের নতুন দিগন্ত উন্মোচন করেছে বাউবি : বাউবি উপাচার্য 

     dailybangla 
    17th Sep 2025 6:44 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, গত এক বছরে বাউবির শিক্ষার গুণগতমানে অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে-বাউবি কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করছে। তিনি গতকাল বুধবার ঢাকা আঞ্চলিক কেন্দ্রের বিভিন্ন প্রোগ্রামের সমন্বয়কারীদের সঙ্গে প্রমোশনাল কার্যক্রম বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    তিনি বলেন, বাউবির পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা অপরিহার্য। এখানে বয়স বা পেশা নির্বিশেষে নারী-পুরুষ সকলের জন্য পড়াশোনার সুযোগ রয়েছে। তাই প্রমোশনাল কার্যক্রম আরো বেগবান করতে হবে। এ ক্ষেত্রে বাউবি পরিবারের পাশাপাশি অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদেরও সক্রিয় সহযোগিতা প্রয়োজন। মতবিনিময় সভায় বিভিন্ন প্রোগ্রামের সমন্বয়কারী/প্রতিনিধিদের উদ্দেশে উপাচার্য এসব কথা বলেন। এছাড়াও উপাচার্য প্রমোশনাল কার্যক্রমের অংশ হিসেবে প্রচার কার্যক্রম বেগবান করার লক্ষ্যে আগত শিক্ষক-শিক্ষিকাদের হাতে লিফলেট তুলে দেন।

    বাউবির বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে ব্যপক প্রচারের লক্ষ্যে অনুষ্ঠিত প্রমোশনাল কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক টিএম আহমেদ হুসেইনের সভাপতিত্ব করেন। এ সময় উপাচার্যের একান্ত সচিব ও যুগ্ম-পরিচালক মো. নাসির উদ্দীন, যুগ্ম-আঞ্চলিক পরিচালক মো. শাহা আলম সরকার, যুগ্ম-আঞ্চলিক পরিচালক মোহাম্মদ মাহমুদুল আমিন এবং ঢাকা আঞ্চলিক কেন্দ্রের অন্য কর্মকর্তারা এবং ঢাকা আঞ্চলিক কেন্দ্রাধীন উপ-আঞ্চলিক কেন্দ্রসমূহের প্রধানরা উপস্থিত ছিলেন। ঢাকা আঞ্চলিক কেন্দ্র ও আঞ্চলিক কেন্দ্রাধীন উপ-আঞ্চলিক কেন্দ্রসমূহের আওতাধীন বিভিন্ন প্রোগ্রামের স্টাডি সেন্টারের সমন্বয়কারী/প্রতিনিধিরা এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728