• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ক্যাডার বহির্ভূত ২২ কর্মকর্তা সহকারী সচিব পদে উন্নীত 

     dailybangla 
    01st Dec 2025 11:58 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন ২২ জন কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে উন্নীত করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

    রোববার (৩০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি ও নিয়োগের বিষয়টি জানানো হয়।

    প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ২৭ নভেম্বর ২০২৫ তারিখের স্মারকের পরামর্শের ভিত্তিতে উল্লিখিত ২২ কর্মকর্তাকে ৯ম গ্রেডভুক্ত (২২,০০০-৫৩,০৬০ টাকা) সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।

    একইসঙ্গে তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

    সিনিয়র সহকারী সচিব শিফা নুশরাত স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও জানানো হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

    পদোন্নতি পেলেন যারা-

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728