• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    খাল পরিষ্কার অভিযানে আমিনুল হক: জনগণকে সঙ্গে নিয়েই পরিবর্তন সম্ভব 

     dailybangla 
    08th Sep 2025 4:54 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনের গণমানুষের নেতা আমিনুল হক বলেছেন, একা দেশ বদলানো সম্ভব নয়, তবে সদইচ্ছা থাকলে জনগণকে সঙ্গে নিয়ে সবার মধ্যে পরিবর্তনের ইচ্ছা জাগিয়ে দিয়েই প্রকৃত রূপান্তর সম্ভব।

    সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে পল্লবী থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত প্যারিস রোড সংলগ্ন খাল পরিষ্কার কর্মসূচিতে নেতৃত্বদানকালে তিনি এসব কথা বলেন।

    আমিনুল হক বলেন, “কে কাজ করলো আর কে করলো না সেটা আমি দেখবো না। আমি দেখবো আমি নিজে কাজ করছি কিনা, আমার কাজ কতটা আপ-টু-দ্য-মার্ক হচ্ছে। আমি আমার মন মতো কাজ করতে পারলেই শান্তিতে থাকতে পারবো।”

    তিনি আরও বলেন, জনগণের জন্য রাজনীতি করা দল বিএনপি জনগণকে সঙ্গী করেই জনগণের সমস্যা সমাধান করবে। “খাল পরিষ্কার কর্মসূচি চলবেই। আমি চাই আমার এলাকাকে একটি উদাহরণ হিসেবে গড়ে তুলতে,”— যোগ করেন তিনি।

    স্থানীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, “জনগণের কল্যাণে রাজনীতি করতে হলে তৃণমূলের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে হবে। জনগণের আস্থা অর্জনই রাজনীতির মূল শক্তি।”

    খাল পরিষ্কার অভিযানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এ সময় এলাকাবাসী এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, এই উদ্যোগ এলাকায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে সহায়ক হবে।

    আয়োজকরা জানান, নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে যাতে এলাকায় টেকসই পরিবর্তন নিশ্চিত করা যায়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728