• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    খোলা বাজারে খাদ্যবান্ধব চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার 

     dailybangla 
    02nd Sep 2025 5:30 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদকঃ নোয়াখালীর কবিরহাটে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল খোলা বাজারে বিক্রির অভিযোগে ওজি উল্যাহ (৬০) নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কবিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঘোষবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

    গ্রেফতারকৃত ওজি উল্যাহ কবিরহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক এবং ধানসিঁড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জগদানন্দ গ্রামের মৃত দুধা মিয়ার ছেলে। তাকে বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

    কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, উপজেলা খাদ্য অফিসের উপ-খাদ্য পরিদর্শক মো. ছালেহ উদ্দিনের অভিযোগের ভিত্তিতে সোমবার (১ সেপ্টেম্বর) থানায় মামলা করা হয়। সেই মামলার আসামি হিসেবে ওজি উল্যাহকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার (৩০ আগস্ট) বিকেলে ধানসিঁড়ি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির তিন বস্তা চাল খোলা বাজারে বিক্রি করার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন। খবর পেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তারিকুল ইসলামের নেতৃত্বে কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে আরও ৪৩ বস্তা চাল জব্দ করেন।

    উপজেলা খাদ্য পরিদর্শক তারেক মো. মোরশেদ বলেন, ডিলার ওজি উল্যাহ খাদ্য অফিসকে না জানিয়ে গোডাউন পরিবর্তন করেছেন। উদ্ধার করা ৪৩ বস্তা চাল স্টকের সঙ্গে মিলে গেলেও বাজারে বিক্রি হওয়া তিন বস্তা চালের উৎস খুঁজে বের করতে মামলা দায়ের করা হয়েছে।

    আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. শহিদুল ইসলাম জানান, বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিচারক আসামি ওজি উল্যাহকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728