গণভোটে চার আসনে ‘না’ ভোটের জয়
dailybangla
13th Feb 2026 11:22 am | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে চারটি আসনে ‘না’ ভোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বলে প্রাথমিক ফলাফলে জানা গেছে।
নির্বাচন কমিশনের ফলাফল শিট অনুযায়ী, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি এবং চট্টগ্রাম-১৩ আসনে ‘না’ ভোট এগিয়ে রয়েছে।
বান্দরবানে ‘না’ ভোট পড়েছে ৯০ হাজার ১৫৬টি, বিপরীতে ‘হ্যাঁ’ ৭১ হাজার ৪১৭। চট্টগ্রাম-১৩ আসনে ‘না’ পেয়েছে ১ লাখ ২৪ হাজার ৬২৯ ভোট, ‘হ্যাঁ’ ৮০ হাজার ৫৮০। রাঙামাটিতে ‘না’ ভোট ১ লাখ ৭৯ হাজার ৮০৫, ‘হ্যাঁ’ ৭১ হাজার ৬৯৯। খাগড়াছড়িতে ‘না’ ১ লাখ ৫৫ হাজার ৯৪২ এবং ‘হ্যাঁ’ ১ লাখ ৪৪ হাজার ৩৫৫।
কমিশন জানিয়েছে, চূড়ান্ত ফল প্রকাশের আগে এ সংখ্যা পরিবর্তিত হতে পারে।
বিআলো/শিলি



