• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গণভোট ঘিরে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: প্রেস উইং 

     dailybangla 
    30th Jan 2026 10:35 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট বেশি পড়লে অন্তর্বর্তী সরকারের মেয়াদ ছয় মাস বাড়বে- এমন প্রচারণাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

    বৃহস্পতিবার রাতে প্রেস উইংয়ের ফ্যাক্টসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারির গণভোট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। কিছু পোস্টে দাবি করা হচ্ছে, ‘হ্যাঁ’ ভোটে ইউনূস সরকার আরও ছয় মাস ক্ষমতায় থাকবে যার কোনো বাস্তব ভিত্তি নেই।

    বিবৃতিতে জানানো হয়, একটি টেলিভিশনের ফটোকার্ড ভুলভাবে ব্যবহার করে এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ওই ফটোকার্ডে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের বক্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে।

    প্রেস উইং স্পষ্ট করে জানায়, অধ্যাপক আলী রীয়াজ কোথাও বলেননি যে বর্তমান অন্তর্বর্তী সরকার গণপরিষদ হিসেবে দায়িত্ব পালন করবে। বরং তিনি বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যরাই ১৮০ দিনের মধ্যে সাংবিধানিক সংস্কার কার্যক্রম সম্পন্ন করবেন।

    সরকারের ভাষ্য অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোট বেশি পড়লে সংসদের একটি দ্বৈত ভূমিকা থাকবে। তবে এতে অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর কোনো বিধান নেই।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728