• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গাজীপুর সিটি করপোরেশনে নাগরিক সেবায় ডিজিটাল রূপান্তরের নতুন অধ্যায় 

     dailybangla 
    08th Feb 2026 10:00 pm  |  অনলাইন সংস্করণ

    মো. মনির হোসেন, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের নাগরিক সেবায় ডিজিটাল রূপান্তরের নতুন অধ্যায় শুরু হয়েছে। এখন থেকে নগরবাসী নগদ অর্থ ছাড়াই অনলাইনে বিভিন্ন সেবার বিল পরিশোধ করতে পারবেন। এ লক্ষ্যে গাজীপুর সিটি করপোরেশন ও এসপায়ার টু ইনোভেট (এটুআই) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

    রবিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে অবস্থিত এটুআই কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশনের আওতাধীন হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশনসহ বিভিন্ন নাগরিক সেবার ফি এটুআইয়ের সমন্বিত ডিজিটাল পেমেন্ট গেটওয়ে একপে ব্যবহার করে পরিশোধ করা যাবে।

    পাশাপাশি বিকাশ, নগদ, উপায়, রকেট, ট্যাপ ও টেলিক্যাশসহ মোবাইল ব্যাংকিং, ভিসা ও মাস্টারকার্ডসহ আন্তর্জাতিক কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এবং ই-ওয়ালেট ব্যবহারের সুযোগ থাকবে। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান বলেন, নাগরিক সেবাকে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি বলেন, এই উদ্যোগ সিটি করপোরেশনের রাজস্ব ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও জবাবদিহিমূলক করবে।

    এটুআইয়ের প্রকল্প পরিচালক মোহা. আবদুর রফিক বলেন, সরকারি সেবায় ডিজিটাল লেনদেন চালু হলে সেবাগ্রহীতারা সময় ও অর্থ দুটোই সাশ্রয় করতে পারেন। তিনি জানান, একপের মাধ্যমে গাজীপুর সিটি করপোরেশনের সেবাগুলো ডিজিটাল হওয়ায় নগরবাসীর দৈনন্দিন সেবা গ্রহণ আরও সহজ হবে।

    অনুষ্ঠানে এটুআইয়ের হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট আবদুল্লাহ আল ফাহিম, চিফ টেকনোলজি অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান, হেড অব কমিউনিকেশনস মোহাম্মদ সফিউল আযম, একপের কনসালটেন্ট মুহাম্মদ শাহাদাত হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728