• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গাজীপুর-৫ আসনে জামায়াতের শোডাউন 

     dailybangla 
    09th Feb 2026 9:39 pm  |  অনলাইন সংস্করণ

    গাজীপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৫ (কালীগঞ্জ-বাড়িয়া-পূবাইল) আসনে শেষ দিনের প্রচারণায় বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী খাইরুল হাসানের পক্ষে গণজোয়ারের চিত্র দেখা গেছে।

    সোমবার (৯ ফেব্রুয়ারি) দিনভর পূবাইল থানা জামায়াত ও সহযোগী সংগঠনের উদ্যোগে শোডাউন, গণসংযোগ ও মোটর শোভাযাত্রায় নেতাকর্মী-সমর্থকদের সরব উপস্থিতি এলাকায় নির্বাচনী উত্তাপ বাড়িয়ে তোলে। সোমবার সকাল থেকে গাজীপুর সিটির ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডসহ কালীগঞ্জ-বাড়িয়া-পূবাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা।

    পূবাইল থানা জামায়াতের আমির আশরাফ আলী কাজল দাবি করেন, এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে ভোটে জয় সম্ভব। তিনি বলেন, ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সে লক্ষ্যে দলীয় নেতাকর্মীরা মাঠে সক্রিয় রয়েছেন।

    পূবাইল থানা নায়েবে আমির অ্যাডভোকেট শামীম মৃধা জানান, প্রচারণা শেষ হওয়ার আগে সর্বোচ্চ জনসংযোগ নিশ্চিত করতেই এই কর্মসূচি নেওয়া হয়। প্রচারণায় আরও অংশ নেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আফজাল হোসেন, থানা সেক্রেটারি হারুন অর রশিদ খান, ডা. আমজাদ হোসেন খানসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728