গুম-খুন মামলায় আজ সাক্ষ্যপর্বে জিয়াউল আহসান
বিআলো প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম ও হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচারপ্রক্রিয়ায় আজ রোববার থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আজ প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হবে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হবে।
প্রসিকিউশন সূত্র জানায়, আজ প্রথমে মামলার প্রেক্ষাপট তুলে ধরে ওপেনিং স্টেটমেন্ট দেওয়া হবে। এরপর প্রথম সাক্ষীর জবানবন্দির মাধ্যমে মূল সাক্ষ্যগ্রহণ শুরু হবে। এই মামলায় সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১৪ জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। অভিযোগ অনুযায়ী, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বিভিন্ন সময়ে শতাধিক মানুষ গুম ও হত্যার শিকার হন। গত বছরের ২৩ ডিসেম্বর তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বিআলো/শিলি



