• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গুম শুধু মানুষকে নয়, পরিবারকেও নিঃস্ব করে: আমিনুল হক 

     dailybangla 
    28th Aug 2025 4:42 pm  |  অনলাইন সংস্করণ

    গুম হওয়া পরিবারের চিত্র প্রদর্শনীতে আমিনুল হক
    দর্শনার্থীদের নাড়া দিয়েছে নিখোঁজ পরিবারের যন্ত্রণার চিত্র

    নিজস্ব প্রতিবেদক: গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন “মায়ের ডাক” আয়োজিত চিত্র প্রদর্শনী “Memories of Disappearance”-এ উপস্থিত ছিলেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

    বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এ প্রদর্শনীতে তিনি শিল্পকর্মের বিভিন্ন ছবি পরিদর্শন করেন। প্রদর্শনীতে নিখোঁজদের পরিবারের দীর্ঘদিনের বেদনা, অপেক্ষা ও শূন্যতার করুণ বাস্তবতা ফুটিয়ে তোলা হয়। প্রতিটি শিল্পকর্মে উঠে আসে প্রিয়জন হারানোর অসহায়তা, গুমের বিভীষিকা এবং ন্যায়বিচারের আকাঙ্ক্ষা।

    এসময় আমিনুল হক বলেন, “গুম শুধু একজন মানুষকেই কেড়ে নেয় না, এটি একটি পরিবারকে নিঃস্ব করে দেয়। সন্তানের অভাব বাবা-মাকে, স্বামীর অভাব স্ত্রীকে কিংবা বাবার অভাব সন্তানকে আজীবন কষ্ট দেয়। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”

    তিনি গুম হওয়া পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দৃঢ় প্রতিশ্রুতি দিয়ে আরও বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্রে গুমের মতো ভয়াবহ অন্যায়ের কোনো স্থান নেই। যারা এই অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিচারের মুখোমুখি করতেই হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই থেকে বিএনপি পিছিয়ে যাবে না।”

    প্রদর্শনীতে উপস্থিত গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানান, বছরের পর বছর অপেক্ষার পরও তারা প্রিয়জনকে ফিরে পাননি। তবে ন্যায়বিচারের দাবিতে তাদের লড়াই থেমে নেই। এ প্রদর্শনী তাদের যন্ত্রণাকে নতুনভাবে তুলে ধরেছে, যা দর্শনার্থীদের গভীরভাবে নাড়া দিয়েছে।

    মানবাধিকারকর্মীরা মনে করছেন, এ ধরনের শিল্প উদ্যোগ রাষ্ট্রীয় সহিংসতা ও গুমের মতো অপরাধ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    অনুষ্ঠানে “মায়ের ডাক”-এর সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য নরুল হক ভূঁইয়া নূরুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728