• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গৃহকর্মীর সুরক্ষা ও মর্যাদা রক্ষায় নাগরিক সমাজ ও গৃহকর্মী ফোরামের সংলাপ 

     dailybangla 
    03rd Jul 2025 5:39 pm  |  অনলাইন সংস্করণ

    বিশেষ প্রতিনিধি: অনুষ্ঠিত হলো গৃহকর্মীদের সুরক্ষা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সংলাপ। আজ বৃহস্পতিবার মিরপুর-১১ বাংলাদেশ ট্রেনিং অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন-এ সংলাপ অনুষ্ঠিত হয়। মিরপুর গৃহকর্মী আঞ্চলিক ফোরাম এবং সহযোগিতায় ছিল কর্মজীবী নারী ও সুনীতি প্রকল্প আয়োজিত সংলাপে সরকারি, বেসরকারি ও বিভিন্ন অংশীজন প্রতিষ্ঠানের প্রতিনিধি, আইনজীবী ও উন্নয়নকর্মীরা অংশগ্রহণ করেন।

    সংলাপে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-পরিচালক ডা. তামান্না নাসরীন। তিনি বলেন, আমার ধারণাও ছিল না যে গৃহকর্মীদের নিয়ে এত কার্যকরী উদ্যোগ ও কার্যক্রম চলছে। তিনি কর্মজীবী নারী ও সুনীতি প্রকল্পকে ধন্যবাদ জানান এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে গৃহকর্মী ও তাদের পরিবারের সন্তানদের জন্য বিদ্যমান স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক সেবাসমূহ তুলে ধরেন।

    অনুষ্ঠানে বাসা ফাউন্ডেশনের লিগ্যাল এক্সপার্ট অ্যাডভোকেট ফারজানা গৃহকর্মীদের অধিকার বিষয়ক আলোচনায় যুক্ত হয়ে আনন্দ প্রকাশ করেন এবং জানান, এশিয়া উন্নয়ন ব্যাংকের সহায়তায় পরিচালিত একটি প্রকল্পের মাধ্যমে ঢাকা শহরের ৩৫টি বস্তিতে আইনি সহায়তা ও পরামর্শ প্রদান করা হচ্ছে। তিনি উপস্থিত গৃহকর্মীদের করা প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতে তাদের পাশে থাকার অঙ্গীকার র্ব্যক্ত করেন।

    এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সহকারী পরিচালক তাসনুভা আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার নার্গিস সুলতানা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৬ নং ওয়ার্ড এর ওয়ার্ড সচিব এম এ সামাদ, সমাজসেবা অধিদপ্তরের মাঠ কর্মকর্তা মো. শহীদুল হক, উন্নয়ন সংস্থা ও গণমাধ্যমের প্রতিনিধিসহ বিভিন্ন আইনজীবী ও ট্রেড ইউনিয়ন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

    সংলাপে গৃহকর্মীদের স্বীকৃতি, অধিকার ও সেবা প্রাপ্তির পথ সুগম করতে সরকারি ও বেসরকারি অংশীজনদের ভূমিকা, করণীয় এবং সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংলাপটি গৃহকর্মীদের অধিকার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ভবিষ্যতের নীতিনির্ধারণ ও বাস্তবায়নের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে বলে বক্তারা আশাপ্রকাশ করেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728