• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গোপালগঞ্জের তিন আসনেই বিএনপির জয় 

     dailybangla 
    13th Feb 2026 12:46 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনেই জয় পেয়েছে বিএনপি প্রার্থীরা।

    গোপালগঞ্জ-১ আসনে বিএনপির সেলিমুজ্জামান মোল্লা ধানের শীষ প্রতীকে ৬৮ হাজার ৮৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের মো. কাবির মিয়া পেয়েছেন ৫৩ হাজার ৯৬১ ভোট। এ আসনে ১৯৯৬ সাল থেকে টানা ছয়বার এমপি ছিলেন ফারুক খান।

    গোপালগঞ্জ-২ আসনে বিএনপির কেএম বাবর পেয়েছেন ৪০ হাজার ৪৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী এমএইচ খান মঞ্জু পেয়েছেন ৩৩ হাজার ৩৯ ভোট।

    এ আসনে ১৯৮৬ সাল থেকে আটবার নির্বাচিত হয়েছিলেন শেখ ফজলুল করিম সেলিম।

    গোপালগঞ্জ-৩ আসনে বিএনপির এসএম জিলানী ৬০ হাজার ১৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামানিক পেয়েছেন ৩৩ হাজার ৮৬৭ ভোট।

    উল্লেখ্য, এই আসনে একাধিকবার নির্বাচিত হয়েছিলেন শেখ হাসিনা।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728