• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গৌরীপুরে হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন ও নলকূপ বিতরণ 

     dailybangla 
    10th Feb 2026 7:47 pm  |  অনলাইন সংস্করণ

    ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে প্রেস ক্লাবের উদ্যোগে সুপেয় পানির জন্য নলকূপ বিতরণ ও আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা সুবিধাভোগীদের এসব উপকরণ বিতরণ করেন।

    এছাড়া গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেকার যুব ও দরিদ্র নারীদেও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা পরিষদ ও প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচীতে ৪০টি পরিবারের আত্মকর্মসংস্থানের সৃষ্টি লক্ষ্যে নলকূপ ও অর্ধশত পরিবারের মাঝে সুপেয় পানির জন্য নলকূপ বিতরণ করা হয়।  বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক ও যুগান্তরের প্রতিনিধি মো. রইছ উদ্দিন।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাবেক কোষাধ্যক্ষ শামীম খান, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি আরিফ আহমেদ, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি শামীম আনোয়ার, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বোকাইনগরের মো. লিটন মিয়া, অচিন্তপুরের মো. তাবারোক হোসেন সরকার, সিধলার সুজন মিয়া, গৌরীপুরের কামরুল ইসলাম, মইলাকান্দার আব্দুল আওয়াল, রামগোপালপুরের টুম্পা সাহা, ভাংনামারীর মর্জিনা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক ও যুগান্তরের প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সদস্য সচিব হুমায়ুন কবীর।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় রির্পোটার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জনকন্ঠের জেলা প্রতিনিধি এ কে এম উজ্জ্বল খান, গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাবেক শিল্প ও সাহিত্য সম্পাদক ওবায়দুর রহমান, এশিয়ান টিভির ময়মনসিংহ প্রতিনিধি মো. আলমগীর হোসাইন, চ্যানেল এসের ময়মনসিংহ প্রতিনিধি এহতাসামুল হক সুমন, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল, সাংবাদিক শামীম আনোয়ার, আব্দুর রউফ দুদু, মাহফুজুল হক প্রমুখ।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728