চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘট, স্থবির পণ্য খালাস
বিআলো প্রতিবেদক: বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে নিউমুরিং কনটেইনার টার্মিনালের দায়িত্ব দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে আজ রোববার সকাল থেকে ফের লাগাতার ধর্মঘট শুরু হয়েছে। এর ফলে পণ্য খালাস ও বহির্নোঙরের কার্যক্রম বন্ধ রয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে এই কর্মসূচি শুরু হয়। সংগঠনটি চার দফা দাবিতে আন্দোলন করছে।
দাবিগুলোর মধ্যে রয়েছে ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল, আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া সব শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা প্রত্যাহার এবং বন্দর চেয়ারম্যানকে অপসারণ।
এর আগে শনিবার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতা হুমায়ন কবীর লিখিত বক্তব্যে এসব দাবি তুলে ধরেন। ধর্মঘটের কারণে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় আমদানি-রপ্তানিতে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিআলো/শিলি



