চরফ্যাশনে হাতপাখা প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
মুশফিক হাওলাদার, ভোলা দক্ষিণ : ভোলার চরফ্যাশনের শশিভূষণ বাজারে হাতপাখা প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ইসলামি আন্দোলন বাংলাদেশ শশিভূষণ থানা শাখার আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশন ও মনপুরার হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী প্রফেসর এ এম এম কামাল উদ্দিন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ শশিভূষণ থানা শাখার সভাপতি মাওলানা মো. ছালাউদ্দিনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলার প্রধান উপদেষ্টা মো. আলাউদ্দিন তালুকদার,
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলার দক্ষিণ শাখার সভাপতি মাওলানা মো. মুফতি নূরউদ্দিন, দক্ষিণ শাখার সেক্রেটারি মো. আব্বাছ উদ্দিন, আল্লামা উজির আহমেদ কমপ্লেক্সের পরিচালক মো. ফখরুদ্দিন রাজী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন ও ছাত্র আন্দোলনেরসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বিআলো/আমিনা



