• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চাঁদপুর পুলিশ লাইন্সে ঈদুল আযহা’র জামাত শেষে পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় 

     dailybangla 
    08th Jun 2025 6:57 pm  |  অনলাইন সংস্করণ

    সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর: ত্যাগের মহান আদর্শে উজ্জীবিত হয়ে, মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযাহা জেলা পুলিশ, চাঁদপুর কর্তৃক যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁদপুর পুলিশ লাইন্সে উদযাপন করা হয়েছে।

    শনিবার (৭ জুন) সকাল ৮ টায় চাঁদপুর জেলা পুলিশের “পুলিশ লাইন্স ঈদগাহ” এ জেলা পুলিশের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়।

    ঈদের জামাত শেষে চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্যগণ এবং বিপুল সংখ্যক মুসল্লিগণের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

    নামাজ শেষে সমাজে শান্তি, ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বানে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ ও দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728