• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চাঁদপুর–২ আসনে ধানের শীষের পক্ষে মুক্তিযুদ্ধের প্রজন্মের মতবিনিময় সভা 

     dailybangla 
    08th Feb 2026 6:33 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফিরিয়ে আনার প্রত্যয়ে চাঁদপুর–২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে ধানের শীষের পক্ষে মাঠে সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মো. জালাল উদ্দিন জালালের পক্ষে প্রচার-প্রচারণা জোরদারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    রোববার (৮ ফেব্রুয়ারি) মতলব উত্তর উপজেলার গাজীপুর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের ১১ নম্বর পশ্চিম ফতেপুর ইউনিয়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, চাঁদপুর–২ আসন।

    সভায় প্রধান অতিথির বক্তব্যে মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই। আগামী নির্বাচনে চাঁদপুর–২ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।”

    উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান। তিনি বলেন, বিএনপিকে শক্তিশালী করতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জাতীয়তাবাদী শক্তিকে এক কাতারে এসে কাজ করতে হবে।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আজহারুল হক মুকুল।

    তিনি বলেন, জনগণের আস্থা ফেরাতে বিএনপির নেতাকর্মীদের ঘরে ঘরে পৌঁছাতে হবে এবং সাংগঠনিকভাবে আরও সুসংগঠিত হতে হবে।

    মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬, চাঁদপুর–২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির টিম লিডার ও চাঁদপুর জেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি শহিদুল ইসলাম মোল্লা।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য ও উপস্থিত ছিলেন মতলব উত্তর কৃষকদলের সাবেক সভাপতি ও ছেঙ্গারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুজ্জামান আনিস, ৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আক্কাস বাগ, যুবদল নেতা নূরজ্জামান মোল্লা, ফারুক বাগ, সায়েম, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি জামাল হোসেন, যুবদল নেতা সাইফুল ইসলাম বাদল, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম চাঁদপুর–২ আসনের সমন্বয়ক রবিউল মোল্লা, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোকসেদ আলি, ১১ নম্বর পশ্চিম ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক আমিন রানা, যুবদল নেতা শাহজাহান, শাহ আলম, আলম হোসেন, ছাত্রদল নেতা সানি ও শাকিল প্রমুখ।

    এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদল কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শফিকুল ইসলাম এবং কলাকান্দা, মতলব উত্তর, চাঁদপুরের বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আব্দুল হাকিম মিয়াজি।

    সভায় বক্তারা বলেন, ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে ঘরে ঘরে গণসংযোগ, উঠান বৈঠক এবং সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728