চাঁদপুর-২ আসনে ধানের শীষে ভোট চেয়ে যুবদলের সাধারণ সম্পাদক ইলিয়াস আলীর গণসংযোগ
জাকির হোসেন বাদশা, মতলব উত্তর (চাঁদপুর) : চাঁদপুর-২ আসনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের সাধারণ সম্পাদক ইলিয়াছ আলী। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধা পর্যন্ত ফতেপুর পশ্চিম ইউনিয়নের ২ নং ওয়ার্ডসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।
এসময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-২ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত পদপ্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিনের নির্বাচনী প্রতীক ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।
নির্বাচনী গণসংযোগে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর সরকার, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম স্বপন, ইউনিয়ন যুবদলের সহসভাপতি আরিফুল ইসলাম মুকুল, ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বাদল মোল্লা,
ইউনিয়ন যুবদলের কর্মবিষয়ক সম্পাদক নুরুজ্জামান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিক হোসেন কাজল, ইউনিয়ন শ্রমিক দল নেতা জাকির হোসেন প্রধান, মতলব উত্তর উপজেলা মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক রাহিমা ইসলাম ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআলো/আমিনা



