• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চাঁদপুর-৩ আসনে দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগ 

     dailybangla 
    07th Feb 2026 8:06 pm  |  অনলাইন সংস্করণ

    চাঁদপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন।

    শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে হাইমচর উপজেলার নয়ানী, কাঁটাখালী, আলগী ও চরভৈরভী এলাকায় ধারাবাহিকভাবে এসব কর্মসূচি পালিত হয়। এ সময় বিভিন্ন স্থানে আয়োজিত পথসভা ও উঠান বৈঠকে তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

    পথসভায় বক্তব্যে শাহজাহান মিয়া বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সবাই যেন সকালেই ভোটকেন্দ্রে যান। কোনো হুমকিতে ভয় পাওয়ার কিছু নেই। ভোট দেওয়া আপনার সাংবিধানিক অধিকার এই অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে মানুষ দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যের শিকার।

    দাঁড়িপাল্লা প্রতীক ন্যায়, সততা ও পরিবর্তনের প্রতীক। আপনারা যদি আমাকে সুযোগ দেন ইনশাআল্লাহ এই এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি আপসহীন ভূমিকা রাখব। গণসংযোগ কর্মসূচিতে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আব্দুস শুক্কুর মোস্তান, জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা সেক্রেটারি মো. জসিম উদ্দিন বাহার, সহ-সেক্রেটারি মাওলানা আবু জাফর সাদিক, উত্তর আলগী ইউনিয়ন আমীর আলহাজ ওমর ফারুক, জামায়াত নেতা মো. জাহাঙ্গীর আলম ও সাইফুল ইসলাম ঢালী।

    এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ আলগী ইউনিয়ন জামায়াত আমীর মাওলানা হাফিজুর রহমান, হাইমচর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আজমির হোসেন তারেকসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। অনেকেই দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728