• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চাঁদপুর-৩ আসন, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাড. শাহজাহান মিয়ার নির্বাচনী ইশতেহার ঘোষণা 

     dailybangla 
    10th Feb 2026 6:41 pm  |  অনলাইন সংস্করণ

    চাঁদপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের প্রার্থী এবং জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের উপস্থিতিতে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান। এ সময় বক্তব্য রাখেন এনসিপি চাঁদপুর জেলা কমিটির আহ্বায়ক মো. মাহবুব আলম, চাঁদপুর সদর জামায়াতের আমির মাওলানা আফছার উদ্দিন মিয়াজী এবং শহর ছাত্রশিবিরের সভাপতি মো. জাহিদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মো. হামেদ। ইশতেহার ঘোষণাকালে প্রার্থী অ্যাড. মো. শাহজাহান মিয়া বলেন, তিনি সাংবাদিক পরিবারের একজন সদস্য।

    সুখে-দু.খে তিনি সবসময় সাংবাদিকদের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও পাশে থাকবেন। পরে তিনি লিখিত ইশতেহার পাঠ করে শোনান। এ সময় চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম. এ. লতিফসহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইশতেহার বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রার্থী মো. শাহজাহান মিয়া। প্রশ্ন করেন সাংবাদিক কাদের পলাশ, আল-ইমরান শোভন, শাহাদাত হোসেন শান্ত, আশিক বিন রহিম ও মো. মাইনুল ইসলাম।

    বিআলো/আমিনা

     

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728