• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চাঁদপুর-৩ আসন, মোমবাতি প্রতীকে মাওলানা আহসান উল্লাহর ব্যতিক্রমী প্রচারণা 

     dailybangla 
    07th Feb 2026 8:09 pm  |  অনলাইন সংস্করণ

    চাঁদপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন সাতজন। এরমধ্যে নির্বাচনী মাঠে প্রচার প্রচারণায় সরব রয়েছেন পাঁচজন। বাকি দুইজনের মধ্যে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক মার্কার জাকির হোসেন ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

    আর গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকের প্রার্থী অ্যাড. সেলিম আকবরের কোনো প্রচার প্রচারণা নেই। এই সাতজন প্রার্থীর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে সনদপ্রাপ্ত একমাত্র আলেম প্রার্থী হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাআত সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মনোনীত প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ। তার প্রতীক হচ্ছে মোমবাতি।

    তিনি প্রতিদিন ব্যাপক প্রচারণা করে যাচ্ছেন। গণসংযোগ হতে শুরু করে মাইকিং প্রচার চলছে প্রতিদিন। নির্বাচনী মাঠে তার এই সরব প্রচার-প্রচারণা ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আহসান উল্লাহ শুধু নিজেই মাওলানা নন তার বাবাও ছিলেন একজন স্বনামধন্য আলেম।

    চাঁদপুরের ঐতিহ্যবাহী বেগম জামে মসজিদের দীর্ঘ সময়ের ইমাম ও খতিব ছিলেন তার বাবা মাওলানা রুহুল্লাহ (র.)। মাওলানা আহসান উল্লাহ সাংবাদিকতায়ও বেশ সুনাম কুড়িয়েছেন। তিনি অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি থেকে অ্যাওয়ার্ড পেয়েছে। চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।

    ২০০১ সালে চাঁদপুর প্রবাহ দিয়ে তার সাংবাদিকতা শুরু। ২০০৯ সাল থেকে চাঁদপুর কণ্ঠের সাথে আছেন। বর্তমানে এই পত্রিকার বার্তা সম্পাদক। মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ তার ব্যাপক প্রচারণা ও গণসংযোগে ভোটারদের দৃষ্টি কেড়েছেন।

    প্রতিদিন তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও পাড়া-মহল্লায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তার সরলতা, সদাচরণ, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার বার্তা সাধারণ মানুষের মনে ইতোমধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে ভোটারদের অভিমত।

    তিনি আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ তথা সুফি দর্শনের বাণীগুলো তিনি মানুষের কাছে তুলে ধরছেন। ধর্ম, বর্ণ, জাতি, গোত্র নির্বিশেষে সকল শ্রেণির মানুষকে নিয়ে একটি বৈষম্যহীন সমাজ কায়েমে সুফিবাদের দর্শন এবং শিক্ষা বাস্তবায়নে তিনি তার অঙ্গীকার জনগণের মাঝে তুলে ধরছেন।

    চাঁদপুর-৩ আসনে যে সাতজন প্রার্থী রয়েছেন তারা হলেন শেখ ফরিদ আহমেদ মানিক (বিএনপি-ধানের শীষ), মাওলানা এএইচএম আহসান উল্লাহ (ইসলামী ফ্রন্ট-মোমবাতি) অ্যাড. মো. শাহজাহান মিয়া (জামায়াতে ইসলাম- দাঁড়িপাল্লা), শেখ মো. জয়নাল আবেদীন (ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা), মো. জাহাঙ্গীর হোসেন (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-কাস্তে), অ্যাড. সেলিম আকবর (গণফোরাম-উদীয়মান সূর্য) ও মো. জাকির হোসেন (গণঅধিকার পরিষদ-ট্রাক)।

    মাওলানা আহসান উল্লাহ বলেন, আমি মানুষের দ্বারে দ্বারে গিয়ে ইসলামের সুমহান আদর্শ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের দর্শন, ন্যায়নীতি, সততা ও ইসলামী মূল্যবোধের কথা তুলে ধরছি। জনগণ যদি আমাকে সুযোগ দেয় চাঁদপুর হাইমচরকে আমি সারাদেশের মধ্যে একটি মডেল হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728