• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চাঁদপুর-৫ আসনের মানুষ পরিবর্তন চায় 

     dailybangla 
    01st Feb 2026 9:14 pm  |  অনলাইন সংস্করণ

    মো. রাফিউ হাসান হামজা, শাহরাস্তি (চাঁদপুর) : চাঁদপুরের শাহরাস্তি-হাজীগঞ্জ (আসন-২৬৪) এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির প্রচারণা আরও জোরদার হয়েছে। রবিবার বিকেলে কাঁকৈরতলা আয়েত আলী ভূঁইয়া মাঠে দলটির মনোনীত প্রার্থী আয়োজন করেন এক নির্বাচনী জনসভা। জনসভাস্থল দুপুর থেকেই নেতা-কর্মী এবং স্থানীয় মানুষের উপস্থিতিতে জমতে থাকে।
    সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চাঁদপুর-৫ আসনের মানুষ পরিবর্তন চায়। তারা ন্যায়বিচার, গণতন্ত্র আর মানুষের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দেবে।

    এই নির্বাচনের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই, জনগণই ক্ষমতার একমাত্র উৎস। সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খাঁন সফরী, জনঅধিকার পার্টির চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন সম্রাট, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন তারেক এবং শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আয়েত আলী ভূঁইয়া।

    বক্তারা অভিযোগ করেন, দেশে গণতন্ত্র ও মানবাধিকারের সংকট তৈরি হয়েছে। তারা বলেন, এই নির্বাচনের মধ্য দিয়েই মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। জনগণ জাগলে পরিবর্তন অনিবার্য। বিএনপির মনোনীত প্রার্থী তার বক্তব্যে এলাকার উন্নয়ন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থান ইস্যুতে বেশ কিছু অঙ্গীকার তুলে ধরেন।

    তিনি বলেন, শাহরাস্তি-হাজীগঞ্জের প্রতিটি মানুষ আমার পরিবারের সদস্য। ন্যায়ভিত্তিক উন্নয়ন, সুশাসন এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রথম কাজ হবে। গ্রাম ও শহরের ব্যবধান কমিয়ে আধুনিক অবকাঠামো গড়তে চাই। সবাইকে অনুরোধ করছি, ধানের শীষে আপনার মূল্যবান ভোট দিন।

    সভা শেষে নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল করে মাঠ ত্যাগ করেন। স্থানীয় পর্যবেক্ষকদের অনেকেই বলছেন, এই জনসভা নির্বাচনী লড়াইয়ে বিএনপির প্রচারণায় নতুন গতি আনবে।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728